১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

নতুন ২ ডিএমডিকে শুভেচ্ছা সোনালী ব্যাংকের

জেনারেল ম্যানেজার থেকে পদোন্নতি পেয়ে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Oct 2026, 12:13 AM

Updated : 13 Oct 2026, 12:13 AM

সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি পাওয়া মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারীকে শুভেচ্ছা জানিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদ সভাকক্ষে চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান।

ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে জেনারেল ম্যানেজার থেকে পদোন্নতি দিয়ে মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারীকে সোনালী ব্যাংকের ডিএমডি হিসেবে পদায়ন করা হয়।