২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসের বিচারকাজ শেষ

প্রতিযোগিতার বিজয়ীদের নাম ও পুরস্কার অনুষ্ঠান সংক্রান্ত পরবর্তী ঘোষণা জানিয়ে দেওয়া হবে, বলছে টিম স্পাইকস্টোরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 09:13 PM

Updated : 29 Oct 2026, 09:13 PM

এআইনির্ভর সৃজনশীলতার বিকাশ ও নতুন প্রতিভা স্বীকৃতি দিতে ‘প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬’ এর চূড়ান্ত বিচারকাজ শেষ হয়েছে।

রাজধানীর দ্য ডেইলি স্টার কনফারেন্স হলে বুধবার সৃজনশীল ও শিল্প বিশেষজ্ঞরা এ বিচারকাজে অংশ নেন বলে ডিজিটাল প্ল্যাটফর্ম ও মিডিয়া স্টার্টআপ প্রতিষ্ঠান টিম স্পাইকস্টোরির সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এবারের আয়োজনে বিচারকদের মধ্যে চলচ্চিত্র, বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, ফ্যাশন, সংগীত এবং মার্কেটিং খাতের অভিজ্ঞ পেশাজীবীরা যুক্ত ছিলেন। বিচারকের দায়িত্ব পালন করেন অমিতাভ রেজা চৌধুরী, তানজিলা বাহার চৌধুরী, হাসিব হাসান চৌধুরী, কিংকর আহসান, সাজিদ মাহবুব , হাসিবুল হোসেন উপল, আহমেদ তুহিন রেজা, ইসমামুল ফারহাদ, মাহাদী ফয়সাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের আয়োজনে এআই বিজ্ঞাপন, এআই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এআই মিউজিক ভিডিও এবং এআই ফ্যাশন- এ চার বিভাগে জমা পড়া কাজগুলো মূল্যায়ন করা হয়। প্রতিযোগিতার বিজয়ীদের নাম ও পুরস্কার অনুষ্ঠান সংক্রান্ত পরবর্তী ঘোষণা জানিয়ে দেওয়া হবে।