২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেতা তমাল গ্রেপ্তার

“তার বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে,” বলেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান শফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 02:21 AM

Updated : 20 Nov 2026, 02:21 AM

উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে তমাল মাহবুব নামে এক অভিনেতাকে আটক করার তথ্য দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে আজিমপুরের ইরাকি মাঠ থেকে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে আটক করেন।

ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান শফিকুল ইসলাম বলেন, “এই অভিনেতার বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।”