বগুড়ায় তরুণ উদ্যোক্তা খুঁজতে এসবিএসির কর্মশালা
কর্মশালায় তিন শতাধিক তরুণ উদ্যোক্তা অংশ নেন।
উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে তাদের অর্থায়নে বগুড়ায় কর্মশালা করেছে এসবিএসি ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বগুড়া সদরে টিএমএসএস মহিলা মার্কেটের গোধূলী হলে কর্মশালা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
কর্মশালায় বগুড়ার বিভিন্ন ব্যাংকের অঞ্চল ও শাখা প্রধানসহ তিন শতাধিক তরুণ উদ্যোক্তা অংশ নেন।
কর্মশালায় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসের অতিরিক্ত পরিচালক খালেদা দিলরুবা এবং এসবিএসি ব্যাংকের এসইভিপি ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান মো. রাশেদ আকতার, বগুড়া শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
