‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা
কর্মশালায় ৬২ জন অংশগ্রহণ করেন বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ে কর্মশালা করেছে এসবিএসি ব্যাংক।
ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান ও এসইভিপি মো. রাশেদ আক্তার কর্মশালা উদ্বোধন করেন বলে প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে এ কর্মশালা হয়, যার শিরোনাম ছিল ‘রিপোর্টিং অব অনলাইন এক্সপোর্ট মনিটরিং সিস্টেম (ওইএমএস) অ্যান্ড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই)’।
এতে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. হাসান শাহরিয়ার এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের আইসিএমআইটিএস বিভাগের ভাইস প্রেসিডেন্ট শাহজাহান কবির, এসবিএসি ব্যাংকের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রিন্সিপাল মো. সাইদুর রহমান এবং ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান ও এসভিপি মো. মাজহারুল হাসান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকে সঠিকভাবে ওইএমএসের মাধ্যমে রপ্তানি প্রতিবেদন দাখিল এবং এফডিআই রিপোর্টিং বিষয়ক এই কর্মশালায় ৬২জন অংশ নেন।
