০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি

চুক্তির আওতায় সাধারণ বীমার আওতায় মোটর, ভ্রমণ, স্বাস্থ্য, কৃষি ও শস্যবীমা সেবা গ্রহণে এজেন্ট হিসেবে কাজ করবে ডাচ-বাংলা ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 08:31 PM

Updated : 03 Nov 2026, 08:31 PM

নন-লাইফ বীমা সেবা চালু করতে প্রগতি ইন্স্যুরেন্সের সঙ্গে চুক্তি করেছে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংক।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি বলেছে, ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি করপোরেট এজেন্ট চুক্তি সই হয়। এ চুক্তির মাধ্যমে ডাচ-বাংলা ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমের আওতায় নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা চালু হচ্ছে।

ডাচ-বাংলা ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক এহতেশামুল হক খান ও প্রগতি ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহ আলমের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির আওতায় সাধারণ বীমার আওতায় মোটর, ভ্রমণ, স্বাস্থ্য, কৃষি ও শস্য বীমা সেবা গ্রহণে এজেন্ট হিসেবে কাজ করবে ডাচ-বাংলা ব্যাংক।