২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রোজার শুক্রবার গ্রাহকের সমান বকশিস রাইডারকে দেবে ফুডপ্যান্ডা

গ্রাহকের দেওয়া বকশিস এর অর্থ দ্বিগুণ করে সাপ্তাহিক বিল পরিশোধের সময় তা যুক্ত করবে ফুডপ্যান্ডা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2025, 07:24 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

রমজান মাসজুড়ে রাইডার পার্টনারদের জন্য তৃতীয়বারের মত এক বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।

এ ক্যাম্পেইনের আওতায় রমজানের প্রতি শুক্রবার গ্রাহকদের দেওয়া বকশিসের সঙ্গে সমপরিমাণ অর্থ যোগ করে রাইডারদের দেবে এ কোম্পানি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফুডপ্যান্ডা বলেছে, “যানজট, প্রতিকূল আবহাওয়া এবং বিভিন্ন প্রতিবন্ধকতা উপেক্ষা করে দ্রুততম সময়ে দক্ষতার সাথে গ্রাহকের দোরগোড়ায় খাবার পৌঁছে দেন ফুডপ্যান্ডার রাইডার পার্টনাররা।

“তাদের কঠোর শ্রম ও উদ্যম এর প্রতি সহমর্মিতা প্রকাশ এবং তাদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

সারাদেশের ফুডপ্যান্ডা রাইডাররা এ ক্যাম্পেইনের আওতায় পড়বেন।গ্রাহকের দেওয়া বকশিস এর অর্থ দ্বিগুণ করে সাপ্তাহিক বিল পরিশোধের সময় তা যুক্ত করবে ফুডপ্যান্ডা।

গ্রাহকের দেওয়া বকশিসের পরিমাণ রাইডার পার্টনার অ্যাপে দেখা যাবে এবং পুরো অর্থই সরাসরি তাদের ওয়ালেটে জমা হবে।

অনলাইন লেনদেনের পাশাপাশি ক্যাশ অন-ডেলিভারির ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।

ফুডপ্যান্ডা বলছে, নিজেদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম প্যান্ডা হার্টস এর আওতায় বীমা, বিশেষ ছাড়, দক্ষতা উন্নয়নে অনলাইন শিক্ষা সুবিধাসহ আকর্ষণীয় সুযোগ-সুবিধার মাধ্যমে রাইডার পার্টনারদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে তারা।