১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

কর্মী ও তাদের ওপর নির্ভরশীলরা দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ঝুঁকি থেকে আর্থিক সুরক্ষার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বীমা সুবিধা পাবেন।

মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

কর্মীদের বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশ ও উল্কাসেমি প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 08:50 PM

Updated : 12 Oct 2026, 08:50 PM

নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করেছে সেমিকন্ডাক্টর নকশাকার কোম্পানি উল্কাসেমি প্রাইভেট লিমিটেড।

চুক্তির আওতায়, কর্মী ও তাদের নির্ভরশীলরা দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ঝুঁকি থেকে আর্থিক সুরক্ষার পাশাপাশি ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট ও মাতৃত্বকালীন চিকিৎসা বীমা সুবিধা পাবেন।

উল্কাসেমি প্রাইভেট লিমিটেডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সম্প্রতি ওই চুক্তি হয়েছে। দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, গ্রাহকভিত্তিক বীমা সমাধান, আধুনিক ডিজিটাল ড্যাশবোর্ড, হাসপাতালে ভর্তি ও অ্যাম্বুলেন্স সেবা এবং আর্থিকভাবে শক্তিশালী অবস্থানের কারণে উল্কাসেমি বীমা প্রদানকারী হিসেবে মেটলাইফকে নির্বাচন করেছে।”

উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন।