২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ইয়ামাহার উদ্যোগে ‘ইফতার মিট-আপ’

সবচেয়ে বড় আয়োজনটি হয় ঢাকার হোটেল লো মেরিডিয়ানে। সেখানে সাতশর বেশি ইয়ামাহা গ্রাহক অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 11:57 AM

Updated : 10 Sep 2026, 12:36 PM

মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত হল ‘ইয়ামাহা ইফতার মিট-আপ’। 

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়ামাহা বরাবরই তার গ্রাহকদেরকে নিয়ে বিভিন্ন উপলক্ষকে উদযাপন করে। তার অংশ হিসেবে দেশব্যাপী ইয়ামাহা তাদের সকল ডিলার পয়েন্টে ইফতার মিট-আপ আয়োজন করে। 

দেশের প্রায় সব জেলায় আয়োজিত হয় এই ইফতার অনুষ্ঠান। এছাড়া বিভিন্ন উপজেলা পর্যায়েও ইয়ামাহার ইফতার মিট-আপ আয়োজিত হয়, যাতে এক হাজারের বেশি ইয়ামাহা গ্রাহক অংশগ্রহণ করেন। 

সবচেয়ে বড় আয়োজনটি হয় ঢাকার হোটেল লো মেরিডিয়ানে। সেখানে সাতশর বেশি ইয়ামাহা গ্রাহক অংশ নেন। 

এসিআই মোটরসের উপ-ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।