২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: আরও ৬০ রোগী শনাক্ত, ১ জনের মৃত্যু

দিনে শনাক্তের হার হয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 07:53 PM

Updated : 27 Jun 2023, 07:53 PM

দেশে গত একদিনে আরও ৬০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এ সময়ে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১০৫২টি নমুনা পরীক্ষা করে এই ৬০ জন রোগী শনাক্ত হয়। 

তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ; আগের দিন এই হার ৬ দশমিক ৫৬ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪২ হাজার ৪২২ জন। মৃতের মোট সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৬২ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৭৪ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৮ হাজার ৪২২ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৩৮ জন ঢাকার; এছাড়া নারায়ণগঞ্জে ৫ জন, কক্সবাজারে ৪ জন, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে ৩ জন করে এবং ময়মনসিংহ, নাটোর, সিরাজগঞ্জ, জয়পুরহাটে ১ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।