২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইজারের আরও ১৮ লাখ কোভিড টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ ফাইজারের টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2021, 12:17 AM

Updated : 02 Aug 2022, 06:43 PM

কোভ্যাক্সের মাধ্যমে এ উপহার পাঠানোর কথা রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, নতুন সহায়তা মিলিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের টিকা পাওয়ার পরিমাণ দাঁড়াচ্ছে এক কোটি ৮৫ লাখ।

যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে সময়মত ফাইজার টিকা অনুদান পাওয়ায় বাংলাদেশ টিকাদান কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারিত করে ১২ ও তদুর্ধ্ব বয়সীদের টিকার আওতায় নিয়ে আসতে পেরেছে, বলে দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা বাংলাদেশকে আরেক দফা ফাইজার টিকা অনুদান দিতে পেরে গর্বিত।

“যুক্তরাষ্ট্রের দেওয়া এই উপহার বাংলাদেশ সরকারকে আরও বেশি মানুষকে বিশেষ করে তরুণ বয়সীদের জন্য টিকাদান কার্যক্রমের গতি ধরে রাখতে সহায়তা করবে।”

চলতি বছরের শেষ নাগাদ টিকা নেওয়ার যোগ্য জনসংখ্যার ৪০ ভাগকে টিকাদানের লক্ষ্য অর্জনে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ফাইজারের টিকা অনুদান দিয়ে পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবেলায় নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্রের বিনামূল্যে ১০০ কোটি টিকা অনুদানের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ এ চালান।

যুক্তরাষ্ট্র টিকা অনুদান ও সহায়তা ছাড়াও বাংলাদেশকে কোভিড-১৯ সংক্রান্ত কার্যক্রমে এক হাজার ৪০ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

পুরনো খবর:

প্রথম বুস্টার ডোজ পেলেন সেই রুনু ভেরোনিকা কস্তা