২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরীক্ষা না দিতে পারায় বিষণ্নতা', হলের কক্ষে ঝুলছিল চবি শিক্ষার্থী

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কতর্ব্যরত চিকিৎসক ওই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানান।

‘পরীক্ষা না দিতে পারায় বিষণ্নতা', হলের কক্ষে ঝুলছিল চবি শিক্ষার্থী

প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2023, 10:05 PM

Updated : 08 Apr 2023, 10:22 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হলে তার কক্ষে 'গলায় ফাঁস' দিয়ে ঝুলতে দেখে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের দ্বিতীয় তলা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রয়াত রোকেয়া সুলতানা রুকু (২২) ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি লালমনিরহাটে এবং তিনি বিবাহিত বলে তার সহপাঠীরা জানিয়েছেন।

হলের রুমমেটদের বরাতে প্রভোস্ট রাকিবা নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্ষের মধ্যে ওই ছাত্রীকে ঝুলতে দেখে সহপাঠীরা ক্যাম্পাসের মেডিকেলে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তখনও তার হার্টবিট পাচ্ছিলেন। তবে অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার কতর্ব্যরত চিকিৎসক তার মারা যাওয়ার কথা জানায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বলেন, “রোকেয়া সুলতানা নামের ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আরেক প্রশ্নের জবাবে প্রভোস্ট জানান, প্রয়াত শিক্ষার্থী অসুস্থ থাকায় কয়েকটি পরীক্ষা দিতে পারেননি। এ কারণে অবসন্ন ছিল।

"ডিপ্রেশনের বিষয়টি বলে বলে সে কান্না করত বলে সহপাঠীরা জানিয়েছে।

“তবে এখনই 'আত্মহত্যা'র কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তার পরিবারের সদস্যরা এখনও এসে উপস্থিত হয়নি,” যোগ করেন তিনি।