১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইডাফস’র পুনর্মিলনী ১৪ জানুয়ারি

পুনর্মিলনীতে অংশ নিতে আগ্রহীদের আগামী ৭ জানুয়ারির মধ্যে নিবন্ধন করতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2022, 08:56 PM

Updated : 18 Dec 2022, 08:56 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী, নবীন বরণ ও নবগঠিত কার্যকরী পর্ষদের অভিষেক আগামী ১৪ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইডাফস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওইদিন সকাল ১০টা থেকে দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠান হবে।

এতে বলা হয়েছে, পুনর্মিলনীতে অংশ নিতে আগ্রহীদের আগামী ৭ জানুয়ারির মধ্যে নিবন্ধন করতে হবে।

বিস্তারিত তথ্যের জন্য মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক মোঃ জাকির হোসেন খান (০১৫৫২৩৫০৪৩৬) ও আব্দুল্লাহ আল মামুন (০১৮১৪৬৫৮২৯৮) এর সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য www.edaphos.org তে ভিজিট করতে হবে।

সম্প্রতি মৃত্তিকা, পানি ও পরিবেশ (আগের নাম মৃত্তিকা বিজ্ঞান) বিভাগের সাবেক ছাত্র-ছাত্রীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইডাফস এর বর্তমান কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. দিদার-উল আলম৷

সভায় উপস্থিত ছিলেন ইডাফসের সাধারণ সম্পাদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. আবুল ফজল মীর৷