১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাবির হল থেকে মুছে ফেলা হল শেখ মুজিবের নাম, গ্রাফিতি

এর আগে হলের নামফলকের ওপর ‘শহীদ শরীফ ওসমান হাদি হল’ নামের পোস্টার লাগিয়ে দেওয়া হয়।

ঢাবির হল থেকে মুছে ফেলা হল শেখ মুজিবের নাম, গ্রাফিতি
ক্রেন নিয়ে এসে শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে দেওয়া হয়। সেখানে লেখা হয় ‘শহীদ শরীফ ওসমান হাদি হল’।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 01:46 AM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ক্রেন নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হয়েছে।

শনিবার রাতে একই সঙ্গে হলের ভেতরে মূল ভবনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি গ্রাফিতিও রং দিয়ে মুছে ফেলেছেন শিক্ষার্থীরা।

মাঝ রাতে হলের দেওয়ালে থাকা শেখ মুজিবের মুর‌্যালও ক্রেন দিয়ে ভেঙে ফেলা হচ্ছে।

এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসার ঘণ্টা কয়েক পর বৃহস্পতিবার রাত ২টার দিকে শেখ মুজিবুর রহমান হলের নামফলকের ওপর ‘শহীদ শরীফ ওসমান হাদি হল’ নামের পোস্টার লাগিয়ে দেন ওই হল সংসদের ভিপি ও জিএস।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ শেখ মুজিব হলের নাম মুছে দেওয়ার ঘোষণা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার মধ্যরাতে শেখ মুজিবুর রহমান হলের নামফলকের ওপর ‘শহীদ শরীফ ওসমান হাদি হল’ লেখা পোস্টার লাগানো হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার মধ্যরাতে শেখ মুজিবুর রহমান হলের নামফলকের ওপর ‘শহীদ শরীফ ওসমান হাদি হল’ লেখা পোস্টার লাগানো হয়।

এরপর দক্ষিণ সিটি করপোরেশনের একটি ক্রেন এনে রাত পৌনে ১০টার দিকে নাম মোছার কাজ শুরু হয়।

আর রাত সোয়া ১১টার পর রং দিয়ে গ্রাফিতি মুছতে শুরু করে একদল শিক্ষার্থী।

নাম মোছার জন্য হল সংসদ হল প্রশাসনের অনুমতি নিয়েছে কি না জানতে চাইলে প্রাধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামানকে একাধিক ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।

এ বিষয়ে হল সংসদের ভিপি মুছলিমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের দাবি ছিল এটা মুছে দেওয়ার। তাই তাদের রায়ে আমরা মুছে দিচ্ছি।”

চব্বিশের আন্দোলনে সরকার পতনের এক মাস পর ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ এর নাম থেকে ‘জাতির জনক’ ও ‘বঙ্গবন্ধু’ বাদ দিয়ে দেয়।

এখন হল সংসদের পর ডাকসু শেখ মুজিবুর রহমান হলের নামও বদলানোর দাবি তুলেছে। 

একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবের সহধর্মিনী বেগম ফজিলাতুন নেছা মুজিবের নামে থাকা ছাত্রী হলের নাম বদলে ‘ফেলানী হল’ রাখার দাবিও তাদের।

এ দাবি আদায়ে রোববার দুপুর আড়াইটায় উপাচার্যের দপ্তর ঘেরাও করার কর্মসূচি দিয়েছে ডাকসু।

ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে হাদির নাম দিলেন হল সংসদ নেতারা

ঢাবিতে শেখ মুজিব ও ফজিলাতুন্নেছা হলের নাম বদলের দাবি ডাকসুর