১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে হাদির নাম দিলেন হল সংসদ নেতারা

মধ্যরাতেই তারা নতুন নামের পোস্টার হলের সামনে লাগিয়ে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 03:02 AM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পাল্টে ‘শহীদ ওসমান হাদি হল’ নামে পোস্টার লাগিয়ে দিয়েছেন হল সংসদ নেতারা।

বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভের মধ্যে হল সংসদের নেতারা হলের নতুন এ নাম দেন। 

মধ্যরাতেই তারা হাদির নামে হলের নামকরণের পোস্টার হলের সামনে লাগিয়ে দেন।