২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘ফ্রেশ অনন্যা’ স্যানিটারি ন্যাপকিন বিতরণ মেঘনা গ্রুপের

ঢাকার হাজারীবাগ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে এ বিতরণ কার্যক্রম চালানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2023, 09:09 PM

Updated : 27 May 2023, 09:09 PM

পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা নিশ্চিতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।

বৃহস্পতিবার ঢাকার হাজারীবাগ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে এ বিতরণ কার্যক্রম চালানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এতে বলা হয়, সম্প্রতি মেঘনা গ্রুপ হেলথ অ্যান্ড হাইজিন ক্যাটাগরিতে সাশ্রয়ী মূল্যে ‘ফ্রেশ অনন্যা’ স্যানিটারি ন্যাপকিন বাজারে এনেছে। বাজারে আনার পরপর সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে উল্লেখযোগ্য সংখ্যক ন্যাপকিন বিনামূল্যে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

এনজিও ‘গিভ বাংলাদেশ’ এর গৃহীত উদ্যোগ ‘প্রজেক্ট কন্যা’ এর অংশ হিসেবে স্কুল শিক্ষার্থীদের মধ্যে এগুলো বিতরণের কর্মসূচি পালন করা হয়।

ন্যাপকিন বিতরণকালে মেঘনা গ্রুপের ব্যবস্থাপক তাসনিম মোস্তফা বলেন, “আমরা যদি সবাই মিলে যার যার জায়গা থেকে এগিয়ে আসি, তাহলে আমরাই পারি মেয়েদের চিন্তামুক্ত পিরিয়ড নিশ্চিত করতে।”

এসময় গিভ বাংলাদেশ ফাউন্ডেশন, হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং এমজিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।