কোরবানি ঈদে ওয়ালটন ফ্রিজের বিক্রি বেড়েছে ১০ শতাংশ
ইতোমধ্যে বার্ষিক ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা প্রায় ৬৫ শতাংশ পূরণ হয়ে গেছে।
এবারের কোরবানি ঈদে আগের বারের চেয়ে ১০ শতাংশ বেশি ফ্রিজ বিক্রি করেছে দেশি ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, ইতোমধ্যে তাদের বার্ষিক ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা প্রায় ৬৫ শতাংশ পূরণ হয়ে গেছে।
প্রতিবছরের মতো এই ঈদেও ফ্রিজের বাজারে এ ব্র্যান্ডের আধিপত্য বিরাজ করছে দাবি করে ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তোফায়েল আহমেদ বলেন, “এরই মধ্যে গত কোরবানির চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি ফ্রিজ বিক্রি হয়েছে।”
তিনি বলেন, “সার্বিক বিবেচনায় এবারের কোরবানি ঈদে ফ্রিজ বিক্রির জন্য সময়টা খুব ভালো যাচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা, গরমের প্রখর উত্তাপ, বিগত বছরের ন্যায় ঈদের আগে বন্যা না হওয়া এবং করোনাভাইরাসের প্রভাব না থাকায় এ বছর কোরবানির ঈদকে ঘিরে ফ্রিজের বাজার বেশ চাঙ্গা।”
কোরবানির মাংস সংরক্ষণের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত ওয়ালটনের বিক্রয় কেন্দ্রে ভিড় বাড়ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এছাড়া ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১৮’ এর আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে ক্রেতারা গাড়ি ফ্রিসহ নানারকম উপহার পাচ্ছেন; যা বিক্রি বাড়ার একটা অন্যতম কারণ বলেও এতে বলা হয়েছে।
ক্যাম্পেইনের আওতায় এখন পর্যন্ত ফ্রিজ কিনে চারজন গাড়ি পেয়েছেন; অনেক ক্রেতা অন্যান্য পণ্য কিনে ফ্রিজ বা টিভিও উপহার পেয়েছেন।
