প্রাণের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
পরিবেশনের সঙ্গে যুক্ত সেরা ৫০০ পরিবেশক অংশ নিয়েছে।
খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানি প্রাণের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে দুই দিনের সম্মেলনে সারাদেশের ৫০০ পরিবেশক অংশ নেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, “পরিবেশকরা প্রাণ পরিবারের অন্যতম সদস্য। তারা পণ্যের বাজার সৃষ্টি ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা পরিবেশকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
