২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে চালু হলো ‘আকিজ সিলেকশনস’

একছাদের নীচে মিলছে বিভিন্ন ব্র্যান্ডের হোম বিল্ডিং পণ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 10:56 PM

Updated : 17 Oct 2022, 10:56 PM

রাজধানীর বনানীতে চালু হলো বিক্রয় কেন্দ্র ‘আকিজ সিলেকশনস’; যেখানে এক ছাদের নিচে মিলছে হোম বিল্ডিং ব্র্যান্ড আকিজ সিরামিকস, অরা, রোসা, আকিজ বোর্ড ও আকিজ টেবিলওয়্যারের বিভিন্ন পণ্য।

আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন রোববার বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করেন বলে আকিজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সেখ বশির উদ্দিন বলেন, “ইন্টেরিয়রের সব প্রয়োজনীয় ও সেরা সামগ্রী এক ছাদের নিচে নিয়ে আসাই আকিজ সিলেকশনসের মূল উদ্দেশ্য। গ্রাহক সেরা সব পণ্যের বিশাল বৈচিত্র্য থেকে পছন্দের টাইলস, স্যানেটারিওয়্যার, ফসেট, বোর্ড ও ডোর কিনতে পারবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থপতি শামসুল ওয়ারেস, আর্কেশিয়ার প্রেসিডেন্ট স্থপতি আবু সাঈদ এম. আহমেদ, স্থাপত্য প্রতিষ্ঠান ভলিউম জিরোর প্রিন্সিপাল আর্কিটেক্ট মোহাম্মদ ফয়েজ উল্লাহ, আর্কিটেক্ট এহসান খান, স্থাপত্য অধিদপ্তরের অ্যাডিশনাল চিফ আর্কিটেক্ট আসিফুর রহমান ভুঁইয়া, আকিজ গ্রুপের সহকারী ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ, আকিজ বিল্ডিং ম্যাটেরিয়ালসের বিজনেস ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম।