ঢাকায় হয়ে গেল টেলিটকের ডিলার সম্মেলন
দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ডিলারদের সম্মেলনে দিক-নির্দেশনা দেন মোবাইল অপারেটরটির চেয়ারম্যান।
রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের ডিলার সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর একটি কনভেনশন হলে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন টেলিটক বাংলাদেশের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ডিলারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন টেলিটক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
