১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কর্মী-ডিলারদের নিয়ে মিনিস্টার মাইওয়ানের আনন্দ মেলা

আনন্দ মেলায় সেরা ডিলার ও কর্মীদের পুরস্কৃত করা হয়েছে।

কর্মী-ডিলারদের নিয়ে মিনিস্টার মাইওয়ানের আনন্দ মেলা

মিনিস্টার মাইওয়ান গ্রুপের আনন্দ মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 05:11 PM

Updated : 16 Feb 2023, 05:11 PM

সারাদেশের কর্মী-ডিলারদের নিয়ে দুদিন ব্যাপী বার্ষিক আনন্দ মেলা উদযাপন করেছে ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার মাইওয়ান।

মুন্সীগঞ্জের ঢালিস আম্বার নিবাস রিসোর্টে সম্প্রতি এ আনন্দ মেলা উদযাপনের কথা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

আনন্দ মেলার প্রথমদিন ২০২২ সালের সেরা কর্মীদের সম্মাননা ও বিদেশ ভ্রমণের সুযোগ এবং দ্বিতীয় দিনে সেরা ডিলারদের গাড়ি, মোটরসাইকেল ও বিদেশ ভ্রমণের সুযোগ দেওয়া হয়। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টেরও আয়োজন করা হয়।

মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সহসভাপতি এম এ রাজ্জাক খান রাজ এবং ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু আনন্দ মেলায় উপস্থিত ছিলেন।