২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমসি ফার্মাসিউটিক্যালসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কোম্পানির বাণিজ্যিক সাফল্যের জন্য ফার্মা বিভাগের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক।

এসএমসি ফার্মাসিউটিক্যালসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকার একটি হোটেলে মঙ্গলবার এসএমসি ফার্মাসিউটিক্যালসের সম্মেলন হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 07:17 PM

Updated : 27 Dec 2022, 07:17 PM

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের অন্যতম শাখা এসএমসি ফার্মাসিউটিক্যালসের বার্ষিক সম্মেলন অনষ্ঠিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানি জানিয়েছে, মঙ্গলবার রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক।

এ সময় তিনি বাণিজ্যিক সাফল্যের জন্য ফার্মা বিভাগের সদস্যদের অভিনন্দন জানান।

এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের পরিচালক সিদ্দিকুর রহমান চৌধুরীর বক্তব্যের পাশাপাশি ফার্মাসিউটিক্যালসের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান শেখ জাহিদুর রহমান ও সোশাল মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।

এছাড়া সিনিয়র মার্কেটিং ম্যানেজার (ফার্মা) মোহাম্মদ মোশাররফ হোসেন ও ন্যাশনাল সেলস ম্যানেজার (ফার্মা) হারুন-অর-রশিদ ২০২২-২০২৩ সালের পরিকল্পনা ও লক্ষ্য উপস্থাপন করেন।

পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।