২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সিলেটের গোয়ালাবাজারে মিনিস্টার-মাইওয়ানের বিক্রয়কেন্দ্র

বিক্রয়কেন্দ্র উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় ও অফার ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 04:42 PM

Updated : 13 Apr 2023, 04:42 PM

সিলেটের ওসমানী নগরের উত্তর গোয়ালাবাজার মিনিস্টার-মাইওয়ান গ্রুপের বিক্রয়কেন্দ্র চালু হয়েছে।

সম্প্রতি সিলেট ২ এর সাবেক সংসদ সদস্য জনাব শফিকুর রহমান চৌধুরী এর উদ্বোধন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে বিক্রয়কেন্দ্র উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্য কেনায় বিশেষ ছাড় ও অফার ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে মিনিস্টার গ্রুপ।

উদ্বোধনী অনুষ্ঠানে ওসমানী নগর উপজেলা চেয়ারম্যান মো. শামীম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতাউর রহমান, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল উপস্থিত ছিলেন।