২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভোএয়ারের ১০ বছর, আরও উড়োজাহাজ সংযোজনের প্রতিশ্রুতি

এই সময়ে এক লাখেরও বেশি ফ্লাইট পরিচালনা করে বিমান সংস্থাটি।

নভোএয়ারের ১০ বছর, আরও উড়োজাহাজ সংযোজনের প্রতিশ্রুতি

১০ বছর পূর্তি উদযাপন করছে নভোএয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2023, 08:17 PM

Updated : 09 Jan 2023, 08:16 PM

যাত্রী পরিবহন সেবার দশম বর্ষপূর্তি পালন করেছে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নভোএয়ার একাদশ বর্ষে পা রাখে বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০১৩ সালে ৯ জানুয়ারি অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে নভোএয়ার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি বিশ্বমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে তাদের যাত্রা। ‘সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত’ করাই তাদের ব্যবসায়িক দর্শনের সর্বোচ্চ অগ্রাধিকার।

১০ বছর পূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী ও যাত্রীদের শুভেচ্ছা জানান নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। বহরে আরও উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

Image

নভোএয়ারের একটি উড়োজাহাজ

মফিজুর রহমান বলেন, “নানাবিধ চ্যালেঞ্জ ও প্রতিকূলতা জয় করে নভোএয়ার সবার কাছে বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং আস্থার এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে । নতুন বছরে পদার্পণের অঙ্গীকার হবে চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণে বহরে আরও উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা।”

পুরনো খবর:

এত কর চাপালে একটা শিল্প এগিয়ে যেতে পারে না: নভোএয়ার এমডি
Image

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান

এই ১০ বছরে এক লাখেরও বেশি ফ্লাইট পরিচালনা করে সাড়ে ৫৫ লাখেরও বেশি যাত্রীকে সেবা দেওয়ার কথা জানান তিনি।

বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুট কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

এছাড়া যশোর থেকে কক্সবাজার রুটে ও রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি যাত্রী পরিবহন করছে।

ভ্রমণবিষয়ক পাক্ষিক ম্যাগাজিন দ্য বাংলাদেশ মনিটরের ২০১৪ ও ২০১৯ সালে ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন্স’ এবং ২০২১ সালে ‘বেস্ট অনটাইম পারফরমেন্স এয়ারলাইন্স’ হিসেবে পুরস্কার পায় নভোএয়ার।