সিটিস্কেপ লাইফস্টাইলে ১ কোটি দিরহাম বিনিয়োগ দুবাইভিত্তিক কোম্পানির
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুই কোম্পানির মধ্যে এই বিষয়ে সমঝোতা চুক্তি হয়
বাংলাদেশের সিটিস্কেপ ইন্টারন্যাশনালের সিটিস্কেপ লাইফস্টাইল ব্র্যান্ডের অধীনে ‘হ্যাপিনেস কনসেপ্ট’ প্রকল্প বাস্তবায়নে এক কোটি দিরহাম বিনিয়োগ করেছে সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি কোম্পানি দ্য এসেনশিয়াল এফজেডসি এলএলসি।
সিটিস্কেপ ইন্টারন্যাশনালের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ইউএইর দুবাইয়ে একটি হোটেলে অনুষ্ঠানে এ বিষয়ে দুই পক্ষের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
দ্য এসেনশিয়াল এফজেডসির চেয়ারম্যান মোহামেদ মুরাদ এবং সিটিস্কেপ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ সারোয়ার নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন। এরপর এসেনশিয়াল এফজেডসির পক্ষে থেকে সিটিস্কেপ ইন্টারন্যাশনালের হাতে এক কোটি দিরহামের চেক তুলে দেওয়া হয়।
দ্য এসেনশিয়াল এফজেডসি চেয়ারম্যান মোহামেদ মুরাদ বলেন, “এ সহযোগিতা দুই দেশের জন্যই পরিবেশবান্ধব ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগের এক নতুন দিগন্ত মেলে দেবে।”
সিটিস্কেপ ইন্টারন্যাশনাল ব্যবস্থাপনা পরিচালক নাহিদ সরোয়ার বলেন, “এই বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক বৃহত্তর প্রেক্ষাপটে বেসরকারি খাতের উদ্যোক্তাদের সামনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।”
