২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু পরীক্ষায় বিকাশ পেমেন্টে ২৫০ টাকা ছাড়

জিডি অ্যাসিস্টে ডেঙ্গু পরীক্ষার নিয়মিত প্যাকেজের খরচ ১,৪০০ টাকা হলেও বিকাশে পেমেন্টে মিলবে ছাড়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 12:16 AM

Updated : 05 Jan 2024, 12:16 AM

স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান জিডি অ্যাসিস্টে ডেঙ্গু পরীক্ষা প্যাকেজের ফি বিকাশে দিলে গ্রাহক পাবেন ২৫০ টাকা ছাড়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর দিয়েছে বিকাশ।

এই প্যাকেজের আওতায় থাকছে বাসা থেকে নমুনা সংগ্রহ, ডেঙ্গু পরীক্ষা এবং ডাক্তারের ফ্রি কনসালটেশন।

ডেঙ্গু পরীক্ষার নিয়মিত প্যাকেজের খরচ ১,৪০০ টাকা হলেও বিকাশে পেমেন্টের ক্ষেত্রে ২৫০ টাকা ছাড়ে প্যাকেজটি পাওয়া যাবে ১,১৫০ টাকায়।

অফারটি চলবে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত। অফার চলাকালে একজন গ্রাহক যতবার প্রয়োজন ততবার লেনদেন করতে পারবেন।

ডিসকাউন্ট পেতে হলে গ্রাহককে পেমেন্ট গেটওয়ে, বিকাশ অ্যাপ, *247# ডায়াল করে কিংবা পেমেন্ট লিংকে ক্লিক করে জিডি অ্যাসিস্টের মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করতে হবে।

বিকাশের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে এ অফারের বিষয়ে বিস্তারিত জানা যাবে।