ইসলামী ব্যাংক-রিয়া রেমিটেন্স উৎসবে বাইক পেলেন সিরাজ
আগামী ১৪ মে পর্যন্ত প্রতিদিন একজন করে মোটরসাইকেল জিতে নিতে পারবেন।
ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিটেন্স উৎসবে ৩৪তম মোটরসাইকেল বিজয়ী হয়েছেন সিলেট শাখার গ্রাহক মো. সিরাজ উদ্দিন শাহ।
ফ্রান্স প্রবাসী মোহাম্মদ সাহেল আহমেদের পাঠানো রেমিটেন্স গ্রহণ করে সিরাজ এ পুরস্কার পেয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ও রিয়া মানি ট্রান্সফারের দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট ডাইরেক্টর সোহাইল শামসির উপস্থিতিতে বিজয়ী নির্বাচিত করা হয়।
আগামী ১৪ মে পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে পৃথিবীর যেকোনো দেশ থেকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিটেন্স গ্রহণকারীদের মধ্যে প্রতিদিন একজন করে মোটরসাইকেল জিতে নিতে পারবেন।
সিরাজ উদ্দিনকে বিজয়ী ঘোষণার সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, রিয়া মানি ট্রান্সফারের কান্ট্রি ম্যানেজার এ কে এম নাজমুল হোসাইন, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, ট্রেজারি অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট ডিভিশনপ্রধান মোহাম্মদ ইয়াহিয়্যা, ফরেইন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত উল্যাহ্, ব্র্যান্ড অ্যান্ড কমিনিউকেশন ডিভিশন প্রধান নজরুল ইসলাম ও ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ উপস্থিত ছিলেন।
