ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন ব্রাহ্মণবাড়িয়ার হাসান
ওয়ালটনের পণ্য কিনে এ পর্যন্ত চারজন গাড়ি পেয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি
এবার ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন ব্রাহ্মণবাড়িয়ার হাসান আহামদ। ঈদ সামনে রেখে দেশব্যাপী ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮ তে ঘোষিত বিশেষ ক্রেতাসুবিধার আওতায় ফ্রিজ কিনে ওই গাড়িটি পান তিনি।
বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার মোদকবাড়ি মোড়ে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম আহাদ এন্টারপ্রাইজে এক অনুষ্ঠানে ক্রেতা হাসান আহামদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালট।
ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এমদাদুল হক সরকার এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান বিজয়ীর হাতে চাবি তুলে দেন।
ওই সময়ে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর নেয়ামুল হক, ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার রাকিবুল হাসানসহ আরও অনেকে।
ওয়ালটন জানায়, এবারের ক্যাম্পেইনে ইতোমধ্যে ওয়ালটন থেকে ফ্রি গাড়ি পেয়েছেন - যশোরের শ্রী রতন লাল বাসফোড়, নওগাঁর খাদিজা বিবি, নারায়ণগঞ্জের মাসুদ করিম ও ব্রাহ্মণবাড়িয়ার হাসান আহামদ।
এই অফার আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে।
