বসন্তের কেনাকাটায় বিকাশ পেমেন্টে ২৫% পর্যন্ত ছাড়
আরেক ক্যাম্পেইনে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে এমএফএস কোম্পানিটি।
বসন্ত উপলক্ষে নির্দিষ্ট অনলাইন মার্চেন্ট থেকে কেনাকাটায় গ্রাহকদের ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে এমএফএস কোম্পানি বিকাশ।
সেজন্য পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্জ ব্যবহার করতে হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিকাশ জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে মার্চেন্টভেদে প্রতিবার গ্রাহকরা পাচ্ছেন ১০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। অফারটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/campaign/spring-offers-with-bkash-ssl এই লিংকে।
আরেক ক্যাম্পেইনে নির্দিষ্ট অনলাইন শপ থেকে কেনাকাটায় ন্যূনতম ৩০০ টাকা পেমেন্টে গ্রাহকদের ১০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে একজন গ্রাহক ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
এক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মে বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিকাশ নম্বর, ওটিপি ও বিকাশ পিন দিয়ে পেমেন্ট করতে হবে। এছাড়া ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করেও পেমেন্ট করার সুযোগ থাকছে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/campaign/boshonto-online-cashback এই লিংকে।
