২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

টেলিটকের করপোরেট সেবা নেবে আহ্‌ছানউল্লা বিশ্ববিদ্যালয়

সাশ্রয়ী মূল্যের সেবার জন্য চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 09:29 PM

Updated : 20 Aug 2023, 09:29 PM

টেলিটকের ইন্টারনেটসহ বিভিন্ন করপোরেট সেবা ব্যবহার করবে ঢাকার আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।

এ নিয়ে সম্প্রতি টেলিটকের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির একটি সমঝোতা চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, চুক্তির আওতায় টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সেবা দিবে।

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান এবং টেলিটকের পক্ষে অতিরিক্ত মহাব্যবস্থাপক সাইফুর রহমান খান চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরফে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ হামিদুর রহমান খানসহ বিশ্ববিদ্যালয় এবং টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।