২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিমখানায় মি. নুডুলস’র ইফতার বিতরণ

মাসব্যাপী এই কর্মসূচির আওতায় ইতোমধ্যে প্রায় চার হাজার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

এতিমখানায় মি. নুডুলস’র ইফতার বিতরণ

পুরো রমজান মাসে এতিমদের মধ্যে ইফতার বিতরণ করছে মি. নুডলস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2023, 05:58 PM

Updated : 29 Mar 2023, 05:58 PM

প্রতি বছরের মত এবারও পুরো রমজান মাস জুড়ে দেশের বিভিন্ন এতিমখানায় ইফতার বিতরণ করছে মি. নুডলস।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, ‘রহমতের মাসে এতিমদের ভালোবেসে’ শীর্ষক এ ইফতার কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৭টি এতিমখানার প্রায় চার হাজার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

এছাড়াও এ বছর ২৪টি এতিমখানায় ১৬ হাজারের বেশি এতিম শিক্ষার্থীদের মধ্যে এই ইফতার পৌঁছে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গে মি. নুডলস- এর ডেপুটি জেনারেল ম্যানেজার (বিপণন) তোষন পাল বলেন, “ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় অবস্থিত এতিমাখানায় ইফতার বিতরণ করা হচ্ছে। পুরো রমজান মাস জুড়ে চলবে এ কর্মসূচি।

“পবিত্র সিয়াম সাধনার মাসে রোজাদার এতিম শিক্ষার্থীদের ইফতারে শরিক হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এ উদ্যোগ আগামী বছরগুলোতেও চলমান থাকবে।”