বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করল ফ্রেশ অনন্যা
স্কুল পর্যায়ে মেয়েদের মাঝে বার্তা ছড়িয়ে দিতে চায় ব্র্যান্ডটি।
নারীদের পিরিয়ডকালীন সুরক্ষা নিশ্চিতে সচেতনতা তৈরি করতে ঢাকার কয়েকটি স্কুলে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন।
ঢাকার আহমেদ বাওয়ানী একাডেমি, হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্কুলের ছাত্রীদের মাঝে বিনামূল্যে ন্যাপকিন বিতরণের পাশাপাশি পিরিয়ডকালীন স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা নিয়ে কর্মশালার আয়োজন করা হয় বলে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা গিভ বাংলাদেশ উদ্যোগ প্রজেক্ট কন্যা এর অংশ হিসেবে স্কুল শিক্ষার্থীদের মধ্যে ন্যাপকিন বিতরণ কর্মসূচি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, এ ক্যাম্পেইনের মাধ্যমে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন দেশের স্কুল পর্যায়ে মেয়েদের পিরিয়ডকালীন সুরক্ষা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চায়।
