১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের বিক্রয়কেন্দ্র চালু

এই সিমেন্ট সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় খুবই দ্রুত দৃঢ়তা লাভ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:41 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

খুলনায় চালু হয়েছে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’র বিক্রয়কেন্দ্র।

শনিবার বিক্রয়কেন্দ্রটি চালু করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মেঘনা গ্রুপ জানিয়েছে, তাদের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এই সিমেন্ট যেকোনো স্থাপনার ছাদ, মেঝে, কলাম ও বিম ঢালাইয়ের জন্য বিশেষভাবে তৈরি।এই সিমেন্ট সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় খুবই দ্রুত দৃঢ়তা লাভ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সড়ক ও জনপথ অধিদপ্তর সাবেক প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, গণপূর্ত অধিদপ্তর সাবেক প্রধান প্রকৌশলী দেওয়ান মো. ইয়ামিন, ঢালাই স্পেশাল সিমেন্টের খুলনার ডিলার মেসার্স আব্দুল রাজ্জাক আজিজের সত্বাধিকারী আফরোজ।