২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশ থেকে ৩০ দিনের জিপি প্যাক রিচার্জে বাইক জেতার সুযোগ

প্রতিদিন শীর্ষ ৩ জন রিচার্জকারী পাচ্ছেন ২০ হাজার টাকা মূল্যের স্মার্টফোন কুপন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 06:49 PM

Updated : 17 Dec 2023, 06:49 PM

বিকাশ থেকে যেকোনো গ্রামীণফোন নম্বরে (প্রিপেইড ও পোস্টপেইড) ৩০ দিনের প্যাক রিচার্জ করে সর্বোচ্চ রিচার্জকারী গ্রাহক পাবেন ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের বাইক কুপন। 

এছাড়াও প্রতিদিন ৩০ দিনের প্যাক রিচার্জকারী শীর্ষ ৩ জন গ্রাহক পাচ্ছেন ২০ হাজার টাকা মূল্যের স্মার্টফোন কুপন। 

গত ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘৩০ দিনের প্যাকে ধামাকা অফার’ নামের এই ক্যাম্পেইনটি আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে, জানিয়েছে বিকাশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্যাম্পেইন শেষে শুধুমা একজন মেগা বিজয়ী বাইক কুপনটি পাবেন এবং ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবার স্মার্টফোন কুপন পাবেন। কুপন পাওয়ার ২৯ দিন পর্যন্ত শর্ত সাপেক্ষে সেটি ব্যবহারের মেয়াদ থাকবে। 

বিকাশের অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭#  এর মাধ্যমে মোবাইল রিচার্জ করা যায়। এই সেবার সঙ্গে শুরু থেকেই যুক্ত আছে দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন। 

অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে-

 https://www.bkash.com/campaign/dhamaka-offer-on-30-days-pack