Published : 31 Dec 2023, 06:14 PM
বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘আঁকো বিজয়ের আনন্দ’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করেছে জনপ্রিয় চেইন শপ আরএফএল ‘বেস্ট বাই’।
এক বিজ্ঞপ্তিতে বেস্ট বাই জানায়, শনিবার রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব গ্রাউন্ট পার্কে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সেরা বিজয়ীকে ২০ হাজার টাকার গিফট ভাউচার, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার টাকার গিফট ভাউচার দেওয়া হয়।
এছাড়া বিজয়ীদের আর্ট স্কুলে ছয় মাসের বৃত্তি, এক বছরের স্টেশনারি সামগ্রী, ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।
গ্র্যান্ড ফিনালের বিচারক হিসেবে ছিলেন চিত্রশিল্পী বীরেন সোম। প্রতিযোগিতায় সহযোগি ছিল গুডলাক স্টেশনারি ও রেইনবো পেইন্টস।
বেস্ট বাই জানায়, ‘আঁকো বিজয়ের আনন্দ’ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে ৯ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে সারাদেশ থেকে প্রায় ১২০০ শিশু তাদের আঁকা ছবি জমা দেয়। সেখান থেকে বাছাই করে সেরা ১০ জনকে শনিবার চূড়ান্ত পর্বের জন্য ডাকা হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় এসব শিশুদের পুনরায় আঁকা ছবি দেখে সেরা তিন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
বেস্ট বাই-এর প্রধান বিপণন কর্মকর্তা শফিক শাহিন বলেন “বেস্ট বাই-এর নিয়মিত গ্রাহকদের সম্পৃক্ত করে তাদের শিশুদের প্রতিভা বিকাশের উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মাধ্যমে আমরা শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করতে চাই যেন তারা তাদের মেধা দিয়ে নিজেদের আরো যোগ্য করে গড়ে তুলতে পারে।”
বেস্ট বাই এর ইনচার্জ মাহিদুল ইসলাম বলেন, “সারা দেশ থেকে আমরা বেস্ট বাই শোরুমের মাধ্যমে হাজারও চিত্রকর্ম সংগ্রহ করি। এই উদ্যোগে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও আমারা এমন উদ্যোগ নিয়ে ক্রেতাদের পাশে থাকতে চাই।”
সারা দেশে বেস্ট বাই-এর ৩২০ টিরও বেশি শোরুম চালু রয়েছে। শোরুমে গৃহস্থালি প্লাস্টিক, ইলেকট্রনিকস, গ্লাসওয়্যার, কিচেনওয়্যার, গ্রোসারিসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাচ্ছে।