২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবি’র কুইজ বিজয়ীর হাতে পুরস্কার

বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি’র কুইজ জিতে ব্রাজিলে বিশ্বকাপের খেলা দেখতে যাওয়ার সুযোগ পেয়েছেন সর্বোচ্চ সঠিক উত্তরদাতা শরিফুল ইসলাম। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 06:59 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বৃহস্পতিবার মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রোভাইডার মাল্টিসোর্সিং-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রবি’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সামির জোহা কুইজ বিজয়ী শরিফের হাতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ টিকেট তুলে দেন।

এফএম কনজ্যুমার লিমিটেড এর সহায়তায় মাল্টিসোর্সিং লিমিটেড কেবল রবি গ্রাহকদের জন্যই ফুটবল কুইজ প্রতিযোগিতা চালু করে।

রবি’র গুলশানে কর্পোরেট অফিসে পুরস্কার হস্তান্তরের ওই অনাড়ম্বর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রবি’র মহাব্যবস্থাপক মাহমুদ হাসান ফয়সাল, ব্যবস্থাপক তালুকদার মুত্তাকিম আল তিয়াস, মাল্টিসোর্সিং’র পরিচালক জাকির খান এবং হেড অফ অপারেশন্স রোকনুজ্জামান শাহীন।

প্রতিযোগিতার সর্বোচ্চ সঠিক উত্তরদাতা ব্রাজিলের গ্যালারিতে বসে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ উপভোগের টিকিট পেয়েছেন।