২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক কমেছে, বেড়েছে লেনদেন

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 08:21 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৫৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৮ পয়েন্ট হয়।

এদিন হাতবদল হয় প্রায় ৩৭৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩১ কোটি টাকা বেশি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি টাকা বেড়ে ২৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

দিন শেষে সিএসই সূচক ৯৪ পয়েন্ট কমে ৮ হাজার ৬৭০ পয়েন্ট হয়।

রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৯৩টির দাম বেড়েছে, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২১ পয়েন্ট কমে এক হাজার ৬৪৫ পয়েন্ট হয়েছে।