ডিএসইতে সূচকে ওঠানামা
সূচকে ওঠানামার মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার পর থেকেই সূচকে ওঠানামা চলতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট বেড়ে প্রায় ৩ হাজার ৫৭২ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৩২১ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ১৭০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১৬০টির, কমে ৯০টির। অপরিবর্তিত ছিল ১৮টির দাম।
মঙ্গলবার ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৬৫ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ২১৯ কোটি টাকার শেয়ার।
সোমবার ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ৪৭ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ২০৭ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ৮২ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৬১ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স কমে প্রায় ১৭৪ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৪৬ কোটি টাকা।
