চট্টগ্রাম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীতে শুরু হয়েছে আট দিনব্যাপী ল্যাপটপ ও মোবাইল মেলা। চলবে ৪ অগাস্ট পর্যন্ত।
নগরীর জিইসি মোড়ের ইউনুসকো সিটি সেন্টারের পাঁচ তলায় বিকাল ৪টায় এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ ফয়েজউল্যাহ।
তৃতীয় বারের মতো এ মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, মেলায় কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইলের মোট ১৬টি কোম্পানি অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশে কোনো টিকিট লাগবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কম্পিউটার সোর্সের পরিচালক মোহাম্মদ মুখলেসুর রহমান বাদল, বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি সাখাওয়াত হোসেন জুয়েল, ইউনুসকো সিটি সেন্টারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুনায়েদ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২০৩৪ ঘ.
bdnews24