২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিটার্ন জমার সময় বাড়ানোর আহ্বান

ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী জমা দেওয়ার সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী জমা দেওয়ার সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বুধবার এক ফ্যাক্স বার্তায় অর্থমন্ত্রীর কাছে এ আবেদন জানান চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। এতে বলা হয়- ঈদ ও পূজার কারণে নতুন ও পুরাতন কর দাতাদের পক্ষে বর্তমান স্বল্প সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল সম্ভব নয়। রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হলে নতুন করদাতার সংখ্যা বাড়বে। সময়সীমা বাড়ানো না হলে বর্তমান সরকারের ও জাতীয় রাজস্ব বোর্ডের চলমান রাজস্ব আহরণ কার্যক্রম চরমভাবে ব্যাহত হতে পারে বলে ফ্যাক্স বার্তায় উল্লেখ করা হয়। এর আগে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর আহ্বান জানিয়েছিলো। তবে এবার তাতে সাড়া মেলেনি। রাজস্ব বোর্ডের হিসাবে, দেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ২৬ লাখ। এর মধ্যে করদাতার সংখ্যা ৯ লাখ। ২০০৯-১০ অর্থবছরে ৮ লাখ ১৫ হাজার করদাতার কাছ থেকে আয়কর আদায় হয়েছিলো ১৭ হাজার ৮৭ কোটি টাকা। ২০১০-১১ অর্থবছরে ২১ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/১৮২৭ ঘ.