২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সপ্তাহের শুরুতেই সূচক পতন

সপ্তাহের প্রথম দিনে সূচক পতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। পাশাপাশি অধিকাংশ শেয়ারের দাম ও লেনদেন কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 09:29 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিনে সূচক পতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। পাশাপাশি অধিকাংশ শেয়ারের দাম ও লেনদেন কমেছে। রোববার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক দিনের শুরুর চেয়ে ৬০ পয়েন্ট কমে ৬ হাজার ৫৭ পয়েন্ট হয়, যা আগের দিনের চেয়ে দশমিক ৯৯ শতাংশ কম। এদিন ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৯টির, ৬টির দাম অপরিবর্তিত ছিলো। এদিকে দরপতনের পর বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ দেখায়। কয়েক দিনের টানা দরপতনের পর গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সূচক উঠলেও ঢাকার পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ ছিলো মাত্র ৩৩৭ কোটি টাকা। ওইদিন লেনদেন শেষে সাধারণ সূচক ৭৪ পয়েন্ট বেড়ে ৬১১৮ পয়েন্ট হয়। রোববার লেনদেনের পরিমাণ আরো কমেছে। মোট ৩০৩ কোটি ৬১ লাখ টাকার ৪৫ কোটি ৪৯ লাখ ৪ হাজার ৬০টি শেয়ার হাতবদল হয়েছে এদিন। সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চালু থাকলেও রমজানে লেনদেন চলছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৫২৭ ঘ.