ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকগুলোতে বড় ধরনের তারল্য সঙ্কট না থাকলেও সাম্প্রতিক সময়ে ঋণের চাহিদা বাড়ায় কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে বলে স্বীকার করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
তিনি বলেছেন, দেশে সাম্প্রতিক অনুকূল পরিবেশের কারণে বেসরকারি খাতে বিনিয়োগের পরিমাণ অনেক বেড়েছে। এতে ব্যাংক থেকে ঋণের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে।
রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে বুধবার দুপুরে বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন- বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থ উপদেষ্টা।
তিনি দাবি করেন, "বিনিয়োগ বাড়াতে সরকারের নানামুখী পদক্ষেপ এবং বিনিয়োগবান্ধব বাজেট প্রস্তাব করায় দেশে বিনিয়োগ বাড়ছে। ব্যবসায়ী-শিল্পপতিদের মধ্যে থেকে আস্থার অভাবও কেটে গেছে। সবাই এখন বিনিয়োগ করতে এগিয়ে আসছেন। নতুন শিল্প স্থাপনের জন্য ব্যাংকগুলো থেকে ঋণের চাহিদা বেড়ে যাওয়ায় কিছুটা তারল্য সঙ্কট অনুভূত হতে পারে। তবে আমার কাছে যে পরিসংখ্যান আছে তাতে ১২ হাজার কোটি টাকার বেশি অলস অর্থ (অতিরিক্তি তারল্য) ব্যাংকগুলোতে পড়ে আছে। কলমানি রেটও কম। সে হিসাবে ব্যাংকে বড় ধরনের তারল্য সঙ্কট থাকার কথা নয়।"
অর্থ উপদেষ্টা বলেন, "বিনিয়োগের চাহিদা বেড়ে যাওয়ায় কয়েকটি বেসরকারি ব্যাংক আমানতের পরিমাণ বাড়াতে এর সুদের হার বাড়িয়েছে। এটি খুব ভালো দিক। আমরা (সরকার) আমানতের সুদের হার না কমিয়ে ব্যাংক ঋণের সুদ কমিয়ে
bdnews24