২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারের বিদ্যমান বিধি অক্ষুন্ন থাকার নিশ্চয়তা চেয়েছে গ্রামীণফোন

শেয়ারবাজার সম্পর্কিত বিদ্যমান বিধি ভবিষ্যতেও কার্যকর থাকবে- বাজারে শেয়ার ছাড়ার ক্ষেত্রে এই নিশ্চয়তা চেয়েছে গ্রামীণফোন। বুধবার অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বাজারে গ্রামীণফোনের শেয়ার ধারণ করার ক্ষমতার নিশ্চয়তাও দাবি করেছে কোম্পানির একটি প্রতিনিধি দল। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 04:06 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে শেয়ার ছাড়ার ক্ষেত্রে গ্রামীণফোন শেয়ারবাজার সম্পর্কিত যে সব বিধি বর্তমানে কার্যকর রয়েছে, ভবিষ্যতেও সেগুলো কার্যকর থাকবে- এই নিশ্চয়তা চেয়েছে। গ্রামীণফোনের ৬২ ভাগ শেয়ারের মালিক নরওয়ের প্রতিষ্ঠান টেলিনরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পার এরিক হাইল্যান্ডের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠক করে। গ্রামীণফোন শেয়ার ছাড়লে বাজার তা ধারণ করতে পারবে