২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণ আরোপ করলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে, ব্যবসায়ীদের অভিমত

চট্টগ্রামের আমদানিকারক ও ব্যবসায়ীরা বলেছেন, সরকার যদি ব্যবসায়ীদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ করে তাহলে রমজান মাসে বাজারে তার নেতিবাচক প্রভাব পড়বে। সরকারের উচিৎ ব্যবসায়ীদের কাজ ব্যবসায়ীদের করতে দেওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 03:46 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

চট্টগ্রাম, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আমদানিকারক ও ব্যবসায়ীরা বলেছেন, সরকার যদি ব্যবসায়ীদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ করে তাহলে রমজান মাসে বাজারে তার নেতিবাচক প্রভাব পড়বে। সরকারের উচিৎ ব্যবসায়ীদের কাজ ব্যবসায়ীদের করতে দেওয়া। রোববার বিকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা একথা বলেন। রমজানে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে সিসিসিআই মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরী বলেন, "মূল্য বৃদ্ধির কারণ খতিয়ে না দেখে শুধু ব্যবসায়ীদের দায়ী ও হয়রানি করা বন্ধ না হলে বাজারে পণ্যের দাম কমবে না। বরং এতে সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে এবং দাম আরও বেড়ে যেতে পারে।" আমদানীকারক প্রতিষ্ঠান পিএইচপি গ্র"পের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান অভিযোগ করেন, "সরকার ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংক সুদের হার ১২ শতাংশ নির্ধারণ করে দিলেও ব্যাংকগুলো তা মানছে না।" তিনি বলেন, "ব্যাংকগুলোকে সরকারের এ নির্দেশনার কথা জানালে বাণিজ্যিক ব্যাংকগুলো বলছে তারা টাকা দেবে কোথা থেকে।" আমদানি শুল্ক মওকুফ সংক্রান্ত ঘোষণাও সঠিকভাবে কার্যকর হচ্ছে না বলে দাবি করেন মিজানুর রহমান। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে চেম্বারের পক্ষ থেকে ১৯ দফা সুপারিশ প্রস্তাব করেন সিসিসিআই সভাপতি সাইফুজ্জামান চৌধুরী। এসব সুপারিশের মধ্যে আছে আন্তজার্তিক বাজার দর পর্যবেক্ষণ সেল গঠন, মূল্য নিয়ন্ত্রণ বোর্ড গঠন, ভোগ্যপণ্য আমদানীতে ভর্তুকি প্রদান, ব্যবসায়ীদের অযথা হয়রানি বন্ধ, আমদানীকৃত খাদ্যশস্য খালাসের জন্য বন্দরে গ্রীণ চ্যানেল চালু, ভোগ্যপণ্যে এলসি মার্জিন শূন্য নির্ধারণ, স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী বাফার স্টক গড়ে তোলা, আমদানিকারকদের প্রতিযোগিতামূলক দামে যে কোনো ব্যাংক থেকে ডলার ক্রয়ের অনুমতি প্রদান, কৃষি গবেষণায় ব্যয় বৃদ্ধি, কৃষি ঋণের সুদের হার ৫ শতাংশ ধার্য এবং আওতা স