তৈরি পোশাক খাতের মালিকদের সাথে ব্যবসায়ী কমিটির সংহতি প্রকাশ
জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বুধবার পোশাক শ্রমিকদের ব্যাপক অসন্তোষের শিকার বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিকদের সাথে সংহতি প্রকাশ করেছেন।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), আন্তর্জাতিক বণিক সমিতি বাংলাদেশ (আইসিসিবি), ঢাকা শিল্প ও বণিক সমিতি (ডিসিসিআই), চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতি (সিসিসিআই), মেট্রোপলিটন শিল্প ও বণিক সমিতি (এমসিসিআই), বিইএফ, এলএফএমইএবি এবং বিএসটিএমপিএলএ ও বিটিটিএলএমইএ’র চেয়ারম্যান এক যুক্ত বিবৃতিতে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানার মালিকদের প্রতি এ সংহতি প্রকাশ করে।
বিবৃতিতে নেতৃবৃন্দ শ্রমিকদের ‘তা-বলীলা’কে সন্ত্রাসী কর্মকা-ের সাথে তুলনা করে বলেন, ভাংচুরের ঘটনা দেশে--বিদেশে প্রভূত বৈদেশিক মুদ্রা অর্জনকারী পোশাক খাতের ভাবর্মূতি ক্ষুণœ করেছে।
দেশের তৈরি পোশাক খাতকে রক্ষা করা ও সহযোগিতার হাত প্রশস্ত করতে নেতৃবৃন্দ সরকার ও বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।
