সাভার পৌরসভার ১৩তম বাজেট ঘোষণা
সাভার পৌরসভার ২০০৬-২০০৭ অর্থ বছরের বাজেট মঙ্গলবার স্থানীয় পৌর ভবন মিলনায়তনে ঘোষণা করা হয়েছে।
সাভার পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব মো. রেফাত উল্লাহ ২৮ কোটি ৫২ লাখ ৩৪ হাজার ৩৯৭ টাকার এই বাজেট ঘোষণা করেন।
বাজেটে ২৫ লাখ ৩০ হাজার ৫৬৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
