২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুপুর পর্যন্ত শেয়ারবাজারে উন্নতি

দেশের রাজনৈতিক অবস্থা ও পরিস্থিতি এখন শেয়ার বাজারের উঠানামায় বড় ভূমিকা রাখছে। অচলাবস্থা অবসানের সম্ভাবনা দেখা দিতেই জমে উঠেছে শেয়ারবাজার। আগের দরপতন কাটিয়ে উঠে বৃহস্পতিবার দুপুরে ধীরে ধীরে প্রাণ ফিরে আসছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 02:47 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি অফ বাংলাদেশ এবং পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ বৃহস্পতিবার বাজারে লেনদেনে প্রাধান্য করেছে।

দুপুর ১২টা ১৪ মিনিটে ডিএসআই এর সাধারণ মূল্য সূচক বুধবারের ১৫৬৭.৭৬ থেকে ২৪.৮২ পয়েন্ট বা শতকরা ১.৫৮ ভাগ বেড়েছে।

আর ডিএসআইএর সব শেয়ারের মূল্য সূচক ১২৯৬.৬৮ পয়েন্ট থেকে শতকরা ২১.৫৯ পয়েন্ট বা শতকরা ১.৬৬ ভাগ বাড়বে।

এসময় পর্যন্ত মোট লেনদেন দাঁড়িয়েছে ২৮ লাখ ১০ হাজার ২৬২ টি মূল্যমানের ২৮ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকায়।

লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ১২৫টির দাম বেড়েছে, ১৫টি কমেছে এবং ১১টির দাম অপরিবর্তিত আছে।