২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে মোট ১৭টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 04:21 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

নিলামে দুদিন মেয়াদী ৩৬০ কোটি টাকার ছয়টি, তিনদিন মেয়াদী ১০০ কোটি টাকার দুটি, চারদিন মেয়াদী ২১৫ কোটি টাকার ছয়টি এবং পাঁচদিন মেয়াদী ২১৫ কোটি টাকার তিনটি দরপত্রসহ সর্বমোট ৮৯০ কোটি টাকার মোট ১৭টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল দুদিন মেয়াদীর জন্যে শতকরা ৪ দশমিক ৫০ ভাগ, তিনদিন মেয়াদীর জন্য শতকরা  ৪ দশমিক ৭৫ ভাগ এবং চারদিন ও পাঁচদিন মেয়াদীর জন্যে শতকরা ৫ ভাগ।