ইসলামী ব্যাংক বাংলাদেশের মাসব্যাপী ক্যাম্পেইন চালু
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাসব্যাপী ব্যবসায় উৎকর্ষ ক্যাম্পেইন চালু করেছে।
মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও মুহাম্মদ মুনিরুল মওলা।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খান।
উপ ব্যবস্থাপনা পরিচালক জে.কিউ.এম. হাবিবুল্লাহ এফসিএসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইংয়ের প্রধান মোঃ মাকসুদুর রহমান।
এতে ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, মোঃ আলতাফ হুসাইন ও মোঃ নাইয়ার আজম, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
ব্যাংকের সিইও মুনিরুল মওলা বলেন, সরকারের গতিশীল নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশের ডিজিটাল ট্রান্সফরমেশনে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তিভিত্তিক সেবার প্রসারের মাধ্যমে গ্রাহক সেবা উন্নতকরণ ও আর্থিক উৎকর্ষ সাধনে এ ব্যাংক অবদান রেখে চলেছে।
তিনি ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটসহ প্রতিটি ইউনিটকে সেন্টার অব এক্সিলেন্সে রূপান্তর করার আহবান জানান। পাশাপাশি ইসলামী ব্যাংকের অত্যাধুনিক প্রযুক্তি ব্যাংকিং সল্যুশন সেলফিন অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং ও বিকল্প ব্যাংকিং সেবাগুলোর ব্যাপক প্রসারে কাজ করতে সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি নির্দেশনা দেন ।
