২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মি. নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি নুডলস বাজারে

প্রাণ গ্রুপের নুডলস ব্র্যান্ড মি. নুডলস বাজারে এনেছে নতুন স্বাদের কোরিয়ান সুপার স্পাইসি নুডলস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2021, 08:51 PM

Updated : 02 Aug 2022, 06:16 PM

শনিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় প্রাণের প্রধান কার্যালয়ে পণ্যটির মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, মি. নুডলস এর কোরিয়ান সুপার স্পাইসি নুডলসে ঝাল ও নতুন স্বাদের কম্বিনেশন করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে কোরিয়ান মশলা ও রেড চিলি।

ইলিয়াছ মৃধা বলেন, “মানসম্মত পণ্য ও চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের কারণে ভোক্তাদের ভালবাসার প্রিয় একটি ব্র্যান্ড মি. নুডলস। মি. নুডলস সবসময় ভোক্তার চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে আসছে এবং নিত্য নতুন পুষ্টিকর উপাদান ও বিভিন্ন ফ্লেভার যোগ করে নতুন ধরনের নুডলস বাজারে নিয়ে আসছে।

“এবারের নতুন পণ্যটির মধ্য দিয়ে ভোক্তাদের কোরিয়ান মশলা ও ঝালের স্বাদ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আশা করছি, এটি ভোক্তাদের কাছে জনপ্রিয়তা পাবে।“  

মি. নুডলস এর নির্বাহী পরিচালক এ কে এম মইনুল ইসলাম মইন বলেন,  “মি. নুডলস এর কোরিয়ান সুপার স্পাইসি ৬২ গ্রামের প্রতি প্যাকের সর্বোচ্চ খুচরা মূল্য ধরা হয়েছে ২০ টাকা।

“এছাড়া ৪ ও ৮ পিসের ফ্যামিলি প্যাকের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৭৫ ও ১৪০ টাকা।“

ডেইলি শপিংসহ বড় বড় সুপার স্টোর ও মুদি দোকানের পাশাপাশি ই-কমার্স সাইট অথবাডটকম থেকেও কোরিয়ান সুপার স্পাইসি নুডলস পাওয়া যাবে বলে জানান তিনি। 

অনুষ্ঠানে মি. নুডলস এর ডেপুটি জেনারেল ম্যানেজার (বিপণন) তোষণ পাল, জেনারেল ম্যানেজার (সেলস) আহম্মেদ হালিম, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) ইমরান আলী ও অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (বিপণন) রিয়াদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।